⌗ WhatsApp Business

হোয়াটসঅ্যাপ চ্যাটবট, যা রাতেও জেগে থাকে

হোয়াটসঅ্যাপে ক্রেতা কয়েক মিনিটের মধ্যে উত্তর আশা করেন। TellMore AI আপনার WhatsApp Business নম্বরে Meta-র নিজস্ব অফিসিয়াল সংযোগ দিয়ে যুক্ত হয়, আর আপনার দাম-স্টক-ডেলিভারির নিয়ম মেনে উত্তর দেয়।

ফ্রি ট্রায়াল শুরু করুনপ্যাকেজ ও দাম৩ দিন ফ্রি। কার্ড লাগবে না।

কী কী সামলায়

  • দাম, পণ্য, ডেলিভারি আর স্টকের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর, বাংলা বা ইংরেজিতে।
  • ভয়েস মেসেজ বোঝে এবং সাধারণ মেসেজের মতোই উত্তর দেয়।
  • অর্ডার নেয় — নাম, ফোন, ঠিকানা, পণ্য — আর আপনার জন্য জমা রাখে।
  • আপনি নিজের ফোন থেকে যা লেখেন সেটাও ইনবক্সে আসে, আর ওই চ্যাটে বট চুপ থাকে।
  • ২৪ ঘণ্টার নিয়ম মেনে ফলো-আপ ও ব্রডকাস্ট পাঠায়, তাই নম্বরের সুনাম ঠিক থাকে।

অফিসিয়াল পথ, কোনো ঝুঁকির টুল নয়

সংযোগটা Meta-র WhatsApp Business Platform দিয়ে — বড় প্রতিষ্ঠানগুলো যেটা ব্যবহার করে। তাই অননুমোদিত টুলের মতো নম্বর বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নেই।

dashboard থেকে এক ধাপেই হয়: ফেসবুক দিয়ে লগইন, ব্যবসা ও নম্বর বাছাই, অনুমতি। প্ল্যাটফর্মে নম্বর না থাকলে একই জায়গা থেকে নতুন নম্বর যোগ করা যায়।

খরচ আগে থেকেই জানা

আমাদের খরচ মাসে নির্দিষ্ট, প্রতি মেসেজে নয় — মাসিক ২,২৯৯ টাকা থেকে শুরু, সঙ্গে ৩ দিনের ফ্রি ট্রায়াল। Meta-র নিজস্ব কথোপকথন চার্জ (যেখানে প্রযোজ্য) Meta আপনার অ্যাকাউন্টে নেয়।

সাধারণ প্রশ্ন

নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারব?

পারবেন। ফোনে আপনার লেখা উত্তরও ইনবক্সে আসে, আর ওই কথোপকথনে বট চুপ থাকে।

আমার নম্বর নিরাপদ থাকবে?

সংযোগটা Meta-র অফিসিয়াল পথ, ফোনে লগইন করা কোনো অননুমোদিত টুল নয়। Meta নিজেই ব্যবসার জন্য এই পথ ব্যবহার করতে বলে।

পুরোনো ক্রেতাদের অফার পাঠানো যাবে?

গত ২৪ ঘণ্টায় যাঁরা লিখেছেন তাঁদের পাঠানো যায়। এর বাইরে হোয়াটসঅ্যাপ শুধু অনুমোদিত টেমপ্লেট মেসেজ দেয়, আর প্ল্যাটফর্ম এই নিয়ম ভাঙতে দেয় না।

আরও দেখুন

ফ্রি ট্রায়াল শুরু করুন