ডকুমেন্টেশন

প্যাকেজ

একটি ফ্রি ট্রায়াল, তারপর দোকানের জন্য তিনটি আর সেবার জন্য তিনটি আকার — নিজের AI কী থাকলে প্রতিটির দাম কম। প্রতিটিতেই সব ফিচার আছে; বদলায় শুধু পরিমাণ। কোনটা আপনার, আর সীমায় পৌঁছালে কী হয়।

৫ মিনিটের পড়া

দুটি আলাদা সিঁড়ি

দোকান আর সেবা একই জিনিস কেনে না। দোকান গ্রাহককে ক্যাটালগ দেখায়, ছবি মিলিয়ে পণ্য খুঁজে দেয়, অর্ডার নেয়। সেবা আপনার আপলোড করা ডকুমেন্ট থেকে উত্তর দেয় আর ক্যালেন্ডারে সময় বুক করে।

তাই প্যাকেজ দুই ভাগে। আপনি শুধু নিজের ব্যবসার ভাগটাই দেখবেন — সাইন আপের সময় যেটা বেছেছিলেন। নিচে যেগুলোর পাশে আলাদা করে কিছু লেখা নেই, সেগুলো দুই দিকেই আছে।

দোকানসেবা
উত্তর আসেআপনার পণ্যের ক্যাটালগ থেকেআপনার আপলোড করা ডকুমেন্ট থেকে
যা নেয়অর্ডারবুকিং
গ্রাহকের পাঠানো ছবিপণ্যের সাথে মিলিয়ে দেয়—
Google Calendar—মিটিং বুক করে, লিংক পাঠায়

ফ্রি ট্রায়াল

সবার জন্য একই, কারণ শুরুতে আপনি হয়তো এখনো ঠিক করেননি। একটি চ্যানেলে দিনে ৩০টি বট-উত্তর, আর সব ফিচার চালু — যাতে নিজের গ্রাহকদের সাথে বটটা কেমন করে দেখতে পারেন।

কোনো খরচ নেই, কার্ড লাগে না। শেষ হলে বট উত্তর দেওয়া বন্ধ করে, কিন্তু কিছুই মুছে যায় না — আপনার পণ্য, ডকুমেন্ট আর কথোপকথন সব থেকে যায়।

তিনটি আকার

তিনটি করে দুই সেট: একটা দোকানের জন্য, একটা সেবার জন্য। দুটো একইভাবে বাড়ে — উত্তর, চ্যানেল, AI Assistant-এর প্রশ্ন — তবে দোকানের মাপ পণ্য যোগে, আর সেবার মাপ নথি যোগে। সেবার দাম কম, কারণ AI-কে কোনো ক্যাটালগ পড়তে হয় না। নিজের AI কী থাকলে দুই সেটেই আলাদা কম দাম।

প্রতিটি ধাপে সব ফিচার আছে। বড় প্যাকেজ নিলে নতুন কিছু খোলে না — ছবি দেখে পণ্য মেলানো, কমেন্টের উত্তর, ক্যালেন্ডার বুকিং, AI Assistant, নিজের AI key — সবকটাই তিনটি প্যাকেজে আছে, ফ্রি ট্রায়ালেও। আপনি কিনছেন আকার: কতগুলো উত্তর, কটা চ্যানেল, কত পণ্য বা কত নথি।

BasicProEnterprise
বট-উত্তর২,০০০ / মাস৫,৫০০ / মাস১২,০০০ / মাস
চ্যানেল২টি + ওয়েবসাইট উইজেটতিনটিই + ওয়েবসাইট উইজেটতিনটিই + ওয়েবসাইট উইজেট
AI Assistant প্রশ্ন / মাস১০০৪০০৮০০
ব্রডকাস্ট / মাস১০৪০১০০
সব ফিচারআছেআছেআছে
অগ্রাধিকার সহায়তা——আছে
অনলাইন শপের জন্য
দোকানের জন্যShop BasicShop ProShop Enterprise
মাসিক দাম (লঞ্চ দাম, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)৳২,৬৯৯৳৫,৯৯৯৳১১,৯৯৯
নিজের AI কী থাকলে / মাস৳১,৯৯৯৳৪,৪৯৯৳৮,৯৯৯
মোট যত পণ্য যোগ করা যাবে (প্রতি মাসে নতুন হয় না)৫০০১,০০০২,৫০০
ওয়েবসাইট লিংক থেকে পণ্য / মাস১০৪০১০০
ছবি দেখে পণ্য মেলানোআছেআছেআছে
ছবি দিয়ে পণ্য যোগআছেআছেআছে
এজেন্সির জন্য
সেবার জন্যService BasicService ProService Enterprise
মাসিক দাম (লঞ্চ দাম, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)৳২,২৯৯৳৪,৯৯৯৳৯,৯৯৯
নিজের AI কী থাকলে / মাস৳১,৬৯৯৳৩,৪৯৯৳৭,৪৯৯
মোট যত নথি যোগ করা যাবে (প্রতি মাসে নতুন হয় না)২০৬০১৫০
Google Calendar বুকিংআছেআছেআছে
কমেন্টের উত্তরআছেআছেআছে

সীমায় পৌঁছালে কী হয়

ফিচার ফুরায় না — সবগুলোই আপনার আছে। যা ফুরাতে পারে তা হলো জায়গা: মাসের উত্তর, যোগ করা পণ্য বা নথি, AI Assistant-এর প্রশ্ন, ওয়েবসাইট ইমপোর্ট, ব্রডকাস্ট।

পণ্য আর নথি গোনা হয় যোগ করার সময়, আর সংখ্যাটা প্যাকেজ যত দিন ব্যবহার করবেন, তত দিনের মোট — প্রতি মাসে নতুন করে শুরু হয় না। প্রতিটা যোগ একটা কমায়, আর মুছে ফেললে তা ফেরত আসে না — কারণ যোগ করার সময়ই AI সেটা পড়ে রেখেছে, খরচ হয়ে গেছে। আরও জায়গা লাগলে বড় প্যাকেজ নিন; নতুন বড় সংখ্যায় আগের যোগগুলোও ধরা থাকে।

Billing পাতায় প্যাকেজের নিচে প্রতিটা মিটার দেখায় — কতটা ব্যবহার হলো আর কতটা বাকি। Profile-এও একই মিটার আছে।

ফুরালে ড্যাশবোর্ড বলে দেয় কোন সীমা আর কতটুকু, আর কিছুই মুছে যায় না। উত্তর ফুরালে মাস না ঘোরা বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত বট নতুন গ্রাহককে উত্তর দেওয়া বন্ধ রাখে; ইনবক্স চালু থাকে, আপনি নিজে উত্তর দিতে পারেন। পণ্যের জায়গা ফুরালে যেগুলো আছে সেগুলো বিক্রি হতে থাকে, পরেরটা যোগ হয় না।

উপরের সংখ্যাগুলোই আসল — বট আর ড্যাশবোর্ড ঠিক এগুলোই মানে, আপনার প্যাকেজ থেকে পড়া, একবার লেখা কোনো পাতা থেকে নয়।

উত্তর কীভাবে গোনা হয়

একক হলো একটা গ্রাহক-মেসেজের জবাবে বটের একটা উত্তর। বাকি সব বিনামূল্যে:

কী হলোগোনা হয়
গ্রাহক লিখল, বট উত্তর দিল১ — উত্তরটা দুই-তিনটা বাবলে এলেও
গ্রাহক পরপর তিনটা মেসেজ পাঠাল, বট একবার উত্তর দিল১
আপনি নিজে উত্তর দিলেন — ড্যাশবোর্ড, Messenger, Business Suite, WhatsApp বা Instagram থেকে০
বট বন্ধ, বা ঐ চ্যাট manual-এ, আর গ্রাহক লিখল০
আপনার পাঠানো ব্রডকাস্ট বা ফলো-আপ০
অর্থাৎ প্যাকেজের সংখ্যাটা হলো গ্রাহকের কতগুলো প্রশ্নের উত্তর বট আপনার হয়ে দিতে পারবে। ছোট ছোট টুকরোয় উত্তর দেওয়া বটের সাথে লম্বা কথোপকথনে এক ব্লকে উত্তরের চেয়ে বেশি খরচ হয় না।
এটা গ্রাহকের সংখ্যা নয়। একজন গ্রাহক সাধারণত পাঁচ-ছয়টা জিনিস জানতে চান — দাম, সাইজ, ডেলিভারি — আর প্রতিটা উত্তর একটা করে গোনা হয়। তাই মাসে ৩,০০০ মানে প্রায় ৬০০ জন গ্রাহক, আর ট্রায়ালের দিনে ৩০ মানে দিনে পাঁচ-ছয়জন। কোন প্যাকেজ লাগবে ঠিক করার সময় এভাবেই হিসাব করুন।

ফিচারগুলোর মানে

প্যাকেজে যে কথাগুলো লেখা, সহজ ভাষায়।

কী করে
বট-উত্তরমাসে গ্রাহকের কতগুলো মেসেজের উত্তর বট দিতে পারবে — প্রতিটা উত্তরে একটা, যতগুলো বাবলই লাগুক। শেষ হয়ে গেলে মাস না ঘোরা পর্যন্ত বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত বট উত্তর দেওয়া বন্ধ রাখে। আপনার নিজের উত্তর কখনো গোনা হয় না।
চ্যানেলকতগুলো Facebook পেজ, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর যুক্ত করতে পারবেন। ওয়েবসাইটের চ্যাট উইজেট আলাদা — সেটা চ্যানেলের ঘর নেয় না।
ভয়েস মেসেজগ্রাহকের ভয়েস নোট শুনে বট উত্তর দেয়, লিখতে বলার বদলে।
কমেন্টের উত্তরআপনার পোস্টের কমেন্টে উত্তর দেয়, আর দরকার হলে কথাটা ইনবক্সে নিয়ে যায়।
ব্রডকাস্ট ও ফলো-আপঅনেকজনকে একসাথে একটা মেসেজ, আর চুপ হয়ে যাওয়া কাউকে মনে করিয়ে দেওয়া। দুটোই শুধু তাদের কাছে যায় যাঁরা গত ২৪ ঘণ্টায় আপনাকে লিখেছেন — এটা Meta-র নিয়ম, আমাদের নয়।
ওয়েবসাইট চ্যাট উইজেটএকই বট, আপনার নিজের ওয়েবসাইটে, এক লাইন কোডে।
নিজের AI keyনিজের Google বা OpenAI key-তে চালিয়ে AI-এর বিল নিজে দেওয়া। বেশি মেসেজ হলে কাজে লাগে।
অনলাইন শপের জন্য
দোকানের জন্যকী করে
পণ্যক্যাটালগে কতগুলো পণ্য রাখতে পারবেন। বট এগুলো থেকেই উত্তর দেয়।
ছবি দেখে পণ্য মেলানোগ্রাহক নাম না লিখে ছবি পাঠালে বট সেই পণ্যটা ক্যাটালগে খুঁজে বের করে আসল দামসহ বলে।
ওয়েবসাইট ইমপোর্টআপনার চালু দোকান বা WooCommerce/Shopify থেকে পণ্য টেনে এনে ক্যাটালগ ভরা — টাইপ না করে।
এজেন্সির জন্য
সেবার জন্যকী করে
Knowledge Base ডকুমেন্টআপনার আপলোড করা ফাইল — দামের তালিকা, নিয়ম, সেবার বর্ণনা — যেগুলো থেকে বট উত্তর দেয়।
Google Calendar বুকিংআপনি কখন ফাঁকা আছেন দেখে বট মিটিং বুক করে, Meet লিংক বানিয়ে পাঠিয়ে দেয়।
ওয়েবসাইট ইমপোর্টনিজের সাইটের পাতা টাইপ না করেই Knowledge Base-এ নিয়ে আসা।

প্যাকেজ বদলানো

  1. ১ড্যাশবোর্ডে Billing খুলুন। শুধু আপনার ব্যবসার প্যাকেজগুলোই দেখবেন।
  2. ২একটি বেছে নিয়ে দেখানো নম্বরে bKash, Nagad বা Rocket-এ টাকা পাঠান।
  3. ৩ট্রানজেকশন আইডি লিখুন। আমরা মিলিয়ে দেখি — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে — তারপর প্যাকেজ চালু হয়।
বছরে দিলে বারো মাসের বদলে দশ মাসের দাম। প্যাকেজ বাড়ালে টাকা যাচাই হওয়ার সাথে সাথেই চালু হয় — যে মাসের টাকা দিয়েছেন তার বাকিটা নষ্ট হয় না।
আমি কোন প্যাকেজগুলো দেখব?
আপনার অ্যাকাউন্টের ব্যবসার ধরন অনুযায়ী — দোকান বা সেবা। সাইন আপের সময় এটা ঠিক হয়েছিল, আর এটা শুধু প্যাকেজ নয়, পুরো ড্যাশবোর্ড ঠিক করে দেয়: দোকান পায় Inventory আর Orders, সেবা পায় Knowledge আর Bookings।
ব্যবসার ধরন বদলাতে পারি?
সাপোর্টে বলুন। এতে কোন ট্যাব পাবেন আর কোন প্যাকেজ কিনতে পারবেন — দুটোই বদলায়, তাই ভুল করে চাপ দেওয়ার মতো সুইচ এটা নয়।
মেসেজের সীমা পেরিয়ে গেলে কী হয়?
মাস না ঘোরা বা প্যাকেজ না বাড়ানো পর্যন্ত বট নতুন গ্রাহককে উত্তর দেওয়া বন্ধ রাখে। কিছুই মুছে যায় না, আর ইনবক্স চালু থাকে — আপনি নিজে হাতে উত্তর দিতে পারবেন।
ওয়েবসাইট উইজেট কি আমার একটা চ্যানেল খেয়ে ফেলে?
না। ওর নিজের সুইচ আছে, চ্যানেলের ঘর নেয় না। এক চ্যানেলের প্যাকেজেও উইজেট থাকতে পারে।
সীমাহীন প্যাকেজ নেই কেন?
কারণ প্রতিটা মেসেজে AI-এর আসল খরচ হয়, আর 'সীমাহীন' লেখা প্যাকেজে হয় লুকোনো সীমা থাকে, নয়তো সবচেয়ে বেশি ব্যবহারকারীর কাছে লোকসান হয়। এই প্যাকেজগুলোয় যে সংখ্যাগুলো লেখা, সেগুলো আমরা সত্যিই দিতে পারি।
তবু আটকে গেছেন?
আমাদের লিখুন — বট নয়, একজন মানুষ উত্তর দেবে।
যোগাযোগ